আ.লীগ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে সাজ্জাদ হোসেন (৩২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
সাজ্জাদের পরিবারের অভিযোগ, ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে না পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ অবশ্য ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সাজ্জাদের বাড়ি উত্তর নারান্দি এলাকায়।
এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় মনোহরদী থানার উপপরিদর্শক লতিফুর রহমান মুন্সীবাজার এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে। ছেড়ে দেওয়ার জন্য এসআই লতিফুর রহমান সাজ্জাদের ভগ্নিপতি আলতাফ হোসেনের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। খবর পেয়ে শুকুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ কয়েকজন থানায় গিয়ে তাঁকে গ্রেপ্তার ও টাকা দাবি করার কারণ জানতে চান। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।
টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন এসআই লতিফুর রহমান।