প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী ফজলুল করিমের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ফজলুল করিম একই উপজেলার উত্তর হামছাদী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর উদ্দিন চৌধুরী জানান, ফজলুল করিম লক্ষ্মীপুর থানা আওয়ামী লীগের সদস্য ছিলেন।