আ.লীগ নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় ফারুক আহম্মেদ নামে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। ফারুক উপজেলার গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, নিশ্চিন্তপুর গ্রামের একটি রাস্তা নিয়ে একই বাড়ির ফারুক আহম্মেদ ও আমানুল্লার মধ্যে বিরোধ চলছিল। ফারুক দুপুরে মোসলেমাবাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আমানুল্লার লোকজন ফারুককে রামদা দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি|