আ.লীগ নেতা খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. মজির উদ্দিন খুনের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শ্রীধরপুর গ্রামের ফয়সল আহমদ, আতিকুর রহমান জুবেল ও কুটি মিয়া।
উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজির উদ্দিন গত শুক্রবার গভীর রাতে বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হন।