আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শাহাদত হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারধর করার অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক বদিউজ্জামান বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শাহাদাতকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন বলেন, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শাহাদত হোসেনের দ্বন্দ্ব চলছে। ওই দ্বন্দ্বের জের ধরে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ