আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারপিট ও চাঁদাবাজির মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে (৪৬) গতকাল শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমর ফারুক লোকজন নিয়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি অফিসের কানুনগো খায়রুল আনামকে টানাহেঁচড়া, মারপিটসহ ফাইলপত্র তছনছ করেন। এ ঘটনায় খায়রুল আনাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা করেন। ওই মামলায় শহরের মোমিনপাড়ার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি