প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের র্যাব-১২ গত বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার জব্বারিয়ার আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) ও মজিবুর রহমানকে (৪২) আটক করেছে। নাসির উদ্দিন হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিরাজগঞ্জ র্যাব-১২ কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার ২৩টি বড়ি, নগদ ৫ হাজার টাকা, একটি মুঠোফোনসহ দুজনকে আটক করা হয়। রাতেই দুজনকে সলঙ্গা থানায় সোপর্দ করার পর র্যাব বাদী হয়ে মামলা করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|