আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়কে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সনজিৎ প্রায় পাঁচ বছর আগে মৌসুমি আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের কাবিনে সনজিতের নাম পরিবর্তন করে সজীব আহমেদ লেখা হয়। বছর খানেক আগে সনজিৎ গোপনে আরেক নারীকে বিয়ে করেন। এ ঘটনা জানার পর চলতি বছরের মার্চে যৌতুক আইনে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন মৌসুমি। মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার কৌশলে মৌসুমি তাঁকে বাড়িতে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।