প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা মো. আবদুল ওহাব ওরফে তারা মোল্লাকে (৬২) গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সিআইডির উপপরিদর্শক সুজিত কুমার ঘোষ জানান, বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আবদুল ওহাব মোল্লাকে গতকাল বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বছরের ৩০ অক্টোবর উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়ার বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ডোবরা গ্রামের আহাদ শেখ (২২) নিহত হন। এ মামলার প্রধান আসামি আবদুল ওহাব। ফরিদপুর অফিস