আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫২টি ইয়াবা বড়িসহ ইসমাইল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ বলেন, কাঞ্চন চৌধুরীপাড়ার ইসমাইল হোসেন দুই বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। সেই থেকে তিনি এলাকায় মাদক, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।