আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নেতা জিন্না বিশ্বাসকে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিন্না বিশ্বাস ফরিদপুর শহর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। তিনি সড়ক বিভাগে ঠিকাদারি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় শহরের গুহলক্ষ্মীর পুর মহল্লায় তাঁর বাড়ির কাছে পাঁচ-ছয়জন সন্ত্রাসী লাঠি দিয়ে তাঁকে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ফরিদপুর কোতোয়ালি থানার এএসআই অসীম কুমার গতকাল দুপুরে জানান, জিন্না বিশ্বাসের মাথা ও ডান হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।