আ.লীগ নেতাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড় কেটে মাটি চুরির দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান তালুকদার ওরফে কনককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাঁকে জরিমানা করেন। এলাকাবাসী জানান, উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকায় লৌহজং নদী থেকে কনক দীর্ঘদিন ধরে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেখানে অভিযান চালান। সহকারী কমিশনার (ভূমি) বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি চুরির অপরাধে তাঁর (কনক) কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।