আ.লীগ নেতাকে মারধর, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় শাহ আলম মল্লিক নামের আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগে গত শুক্রবার রাতে বালিপাড়া পুলিশ ক্যাম্পের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গুরুতর আহত শাহ আলম মল্লিককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মল্লিক শুক্রবার সন্ধ্যায় বালিপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পে যান। এ সময় তাঁর সঙ্গে ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্যের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে ১০-১২ জন পুলিশ সদস্য শাহ আলমকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করে পুলিশ ক্যাম্প ঘেরাও করেন।