আ.লীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে (৪৫) হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। ওই রাত আটটার দিকে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতাবাড়ী এলাকায় চেয়ারম্যান শওকতের ওপর এক হামলার হয়।
আটককৃতরা হলেন, কমলাবাড়ী ইউনিয়নের চড়িতাবাড়ী গ্রামের মতি মিয়া (৩৫), নুরল হক (৪৫), সেলিম মিয়া (১৯) এবং ওই এলাকার কিসামত চড়িতাবাড়ী গ্রামের আবদুল জলিল মিয়া (২৮)। আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।