আ.লীগ নেতার ছেলেসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকার বেশ কয়েকজনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে মহিদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, উপজেলার প্রসাদপুর বাজার হিন্দুপল্লির বাসিন্দা এক কিশোরীকে (১৭) অপহরণের চেষ্টা এবং ওই পল্লির কয়েকজন বাসিন্দাকে মারপিট, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়। দুই মামলাতেই মহিদুল হকসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।