আ.লীগ নেতার প্রতিষ্ঠানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় জেলা পরিষদ নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধে গতকাল বুধবার ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।

আহত ছাত্রলীগ কর্মীর নাম রাসেল (২৩)। তাঁকে অশঙ্কাজনক অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার ও পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলামের মধ্যে বিরোধ ছিল। জেলা পরিষদ নির্বাচনে সাঁথিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে গতকাল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রাসেল। তিনি মিরাজুলের লোক বলে পরিচিত। এর পরই কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরে অবস্থিত তপন হায়দারের ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন দেয়।

তপন হায়দার বলেন, ‘আমি দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নেওয়ায় মিরাজুলের লোকজন আমার কার্যালয়ে আগুন দিয়েছে।’ এদিকে মিরাজুল বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা আমাদের জানা নেই।’