আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ শহরে গত রোববার রাতে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সরদার জাকির হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে।
তাঁর ছেলে ঠিকাদার সরদার আলী জাকের বলেন, রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী সাত ব্যক্তি নিচতলার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করা হয়। পরে লকার ভেঙে ৭৮ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, তিনটি ঘড়িসহ আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।