আ.লীগ নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিনে তিনি রাস্তার ধারে লাগানো ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করেছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট-সলঙ্গা সড়কে প্রায় ১০ বছর আগে সরকারিভাবে ইউক্যালিপটাস গাছগুলো লাগানো হয়। গত মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী ও তাঁর ছেলে ইদ্রিস আলী লোকজন নিয়ে গাছগুলো কেটে নেন। গত দুই দিনে সড়কের ১৫টি গাছ কেটে নেওয়া হয়েছে। গাছগুলোর মূল্য লক্ষাধিক টাকা।
এ বিষয়ে ইউনুস আলী ও তাঁর ছেলে ইদ্রিস আলী বলেন, ‘গাছগুলো সরকারি রাস্তায় হলেও আমরা লাগিয়েছিলাম। প্রয়োজন হওয়ায় কেটে নিচ্ছি। এটা দোষের কিছু নয়।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশ শেষে উপজেলার উন্নয়নের দাবিতে ইউএনওর কাছে একটি স্মারকলিপি দেয় কমিটি। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|