আ.লীগ নেতার মোটরসাইকেল চালকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম হাওলাদার ওরফে বাদশা মেম্বারকে বহনকারী মোটরসাইকেলের চালক মাসুম সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের পালেরখণ্ড গ্রামে জিউধরা-মংলা সড়কে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খান বলেন, ‘জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে তাকে হত্যাচেষ্টার কথা বলা হচ্ছে। তবে নিহতের শরীরে গুলির চিহ্ন ও পূর্বাপর পরিস্থিতি সম্পর্কে জেনে আমরা জাহাঙ্গীর আলমের বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি হতে পারে বলেও সন্দেহ করছি। বৈধ দোনলা বন্দুকটি জব্দ করা হয়েছে।’