আ.লীগ নেতার সরকারি জায়গা দখলের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গত সোমবার রাতে আবদুল হান্নান নামের আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সরকারি তিন শতাংশ জায়গা দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
আবদুল হান্নান উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আবদুল হান্নান দাবি করেন, তিনি সরকারিভাবে ওই বাজারে একটি দোকানঘর নির্মাণের জন্য বরাদ্দ নিয়েছেন। সেখানে ঘর নির্মাণ করা ঠিক ছিল বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম জানান, আবদুল হান্নান সোমবার রাতে মির্জাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয়ের পাশের সরকারি জায়গা দখলের চেষ্টা করেন। কিন্তু তাঁকে দোকানঘর নির্মাণের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এ কারণে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে ঘর নির্মাণের জন্য নিয়ে আসা হান্নানের জিনিসপত্র তিনি সরিয়ে ফেলেন।