আ.লীগ নেতাসহ আসামি ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের নেতা সফিকুল ইসলাম গত বুধবার রাতে হত্যা মামলা করেছেন। অপর পক্ষের নেতা জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক ভূঁইয়া সোহেলসহ পাঁচজনের নাম উল্লেখ করে মোট ১২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
এজাহারে সফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে ভূঁইয়া সোহেলের নেতৃত্বে একদল লোক বকুলতলা এলাকায় একটি দোকানের সামনে তাঁর ওপর গুলিবর্ষণ করে। এতে তিনিসহ সাতজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া (১২) নামের এক শিশু মারা যায়।
তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আধিপত্য বিস্তার নিয়ে সফিকুল ইসলাম ও ভূঁইয়া সোহেলের মধ্যে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘের্ষ এলোপাতাড়ি গুলিতে স্বপন মিয়াসহ ছয়জন গুলিবিদ্ধ হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে বাদী সফিকুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন ও শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।