আ.লীগ নেতাসহ ১৭ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন গজারিয়া থানার উপপরিদর্শক আপন কুমার।
ওই নেতা হলেন তেতৈতলা গ্রামের জুয়েল প্রধান। তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তেতৈতলা গ্রামের মো. দিদার হোসেনকে বুধবার সকালে গ্রেপ্তার করে থানায় নেওয়া হচ্ছিল। পথে তাঁকে ছিনিয়ে নেন তাঁর সহযোগীরা। হামলায় আহত হন গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার। হামলাকারীরা তাঁর মোটরসাইকেলও ভাঙচুর করে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইমদাদ হোসাইন জানান, দিদারসহ হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তার অভিযান চলবে।