আ.লীগ নেত্রীর মামলা, নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগামারা উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেত্রীর দায়ের করা মামলায় গতকাল সোমবার আওয়ামী লীগেরই এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ওই নেতার নাম আকবর আলী (৫২)। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আর মামলা দায়ের করা ওই নেত্রীর নাম সুফিয়া বেগম। তিনি মহিলা আওয়ামী লীগের মাড়িয়া ইউনিয়ন শাখার সভানেত্রী। তাঁরা দুজন সম্পর্কে সাবেক স্বামী-স্ত্রী।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা বলেন, আকবর আলী দুই বছর আগে সুফিয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। দাম্পত্য কলহের কারণে মাস খানেক আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। সুফিয়া বেগম আকবরের বিরুদ্ধে গতকাল থানায় নারী নির্যাতন মামলা করেন। ওই দিন বিকেলেই উপজেলার যাত্রাগাছি বাজার থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মঙ্গলবার (আজ) আকবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আকবরের মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। তাঁরা মামলাটিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।