আ.লীগ প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্টারে মুদ্রণজনিত ত্রুটি থাকায় ২২ মার্চ অনুষ্ঠেয় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এই জরিমানা আদায় করেন। মুহাম্মদ হাবিবুল আলম বলেন, গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনী পোস্টারে ছাপার তারিখ উল্লেখ না থাকায় এই জরিমানা করা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।