আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির মনোনীত প্রার্থীসহ অপর ছয় চেয়ারম্যান প্রার্থী গতকাল রোববার উপজেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
তাঁরা ওই অভিযোগে উল্লেখ করেছেন, মনোনয়ন ফরম দাখিলের পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী মো. নজির সরদারের পক্ষে সরকারদলীয় নেতা-কর্মীরা প্রতিদ্বন্দ্বী অপর ছয় প্রার্থীর প্রচারে বাধার সৃষ্টি করছেন এবং নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।