আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়ার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে এলাকায় শোডাউন করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মহেশখালী জেটিঘাট থেকে আওয়ামী লীগের প্রার্থী মকছুদ মিয়ার নেৃতত্বে নেতা-কর্মীদের শোভাযাত্রা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোরকঘাটা চৌরাস্তার মৌড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়া শোডাউন করেছে বলে শুনেছি। সব প্রার্থী যাতে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালায়, সে জন্য প্রার্থীদের নিয়ে বৈঠক করা হবে।’
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মকছুদ মিয়া বলেন, ‘মিছিল সহকারে এলাকায় কোনো শোডাউন করা হয়নি। এলাকায় আসার পর মানুষের খোঁজখবর নিতে গেলে আমার পেছনে জনতার ঢল নেমেছিল।’