আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী লীগ ও বিএনপির (ওয়াদুদ ভূঁইয়া) মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ছয় কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছে। গতকাল সোমবার উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে বিএনপির নেতা-কর্মী বহনকারী একটি গাড়ি বাস টার্মিনালের দিক থেকে উপজেলা সদরে যাচ্ছিল। গাড়িটি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা নেমে যান। কলেজ মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটা ছিল।
দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সত্যতা স্বীকার করেন।