আ.লীগ-বিএনপির ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত ২৭ জানুয়ারি রাতে গাংনী হাসপাতাল বাজারে বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবে ভাঙচুরের এ ঘটনা ঘটে।
ঘটনায় ১৬ দিন পর গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি ও গাংনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি রাত আটটার দিকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গাংনী শহরে বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবে হামলা চালান। তাঁদের সঙ্গে বিএনপির লোকজনও ছিল। এ সময় বঙ্গবন্ধুসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ছবিও ভাঙচুর করা হয়।