আ.লীগের তিন নেতাকে মুঠোফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের আওয়ামী লীগের তিনজন নেতাকে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। একটি এয়ারটেল নম্বর থেকে সর্বহারা জিয়াউদ্দিন গ্রুপের সদস্য পরিচয় দিয়ে গত বুধবার ওই তিন নেতার কাছে টাকা চাওয়া হয়। টাকা না দেওয়া হলে তাঁদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
এই তিন নেতা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল ফজল মাস্টার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগের সহসভাপতি গোলাম মোস্তফা। তাঁরা তিনজনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।