প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ হাবিবুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় চুন্টা ঈদগাহ্ মাঠে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
হাবিবুর অভিযোগ করেন, আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মিয়া তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই কারণে তিনি ২৩ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা করছেন। এসব অভিযোগের বিষয়ে গতকাল সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শাহজাহান মিয়া মুঠোফোন ধরেননি।