আ.লীগের বিদ্রোহীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুজ্জামানকে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় দলের মনোনীত প্রার্থী আফছার আলীর কর্মী-সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী আরিফুজ্জামানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন।