আ.লীগের সভাস্থলের কাছে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সরকারি মডেল স্কুলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাস্থলের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় সভা শেষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা গেছে, ওই স্কুলমাঠের এক কোনায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, সাংসদ গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা বিশ্বাস ও আবদুল ওদুদ এবং রাজশাহীর নারী সাংসদ আখতার জাহান উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন খুররম জানান, কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।