আ.লীগের সম্মেলনস্থলে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে গতকাল এক পক্ষের হামলায় তছনছ হওয়া ব্যানার ও বিলবোর্ড l প্রথম আলো
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে গতকাল এক পক্ষের হামলায় তছনছ হওয়া ব্যানার ও বিলবোর্ড l প্রথম আলো

ঝিনাইদহে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বসার জায়গা দখল নিয়ে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে শহরের বিষয়খালী বাজারে মিঠুন নামে এক কর্মীর মাথায় বোতল দিয়ে আঘাত করে আহত করেছে প্রতিপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে মিঠুনের পক্ষের লোকজন ওই বাজারে দীর্ঘ সময় সশস্ত্র মহড়া দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর অল্প সময় আগে এ সংঘর্ষ শুরু হয়। বসার জায়গা দখল নিয়ে এ সংঘর্ষের সময় চেয়ার ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে ঝিনাইদহ সদরের গয়েশপুর গ্রামের বাবুল আক্তার, শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামের কালীপদসহ পাঁচজন আহত হন। পুলিশ প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ৫০০ চেয়ার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অতিথিরা সম্মেলনস্থলে আসার কিছু আগে সংঘর্ষ থেমে যায়।
দীর্ঘ নয় বছর পর এই সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দেন মাহবুব উল আলম হানিফ। নতুন কমিটিতে সাংসদ আবদুল হাই সভাপতি ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।