আ.লীগ-জাপা সংঘর্ষ, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল রোববার দুপুর ১২টার দিকে কথা-কাটাকাটির রেশ ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মজিবর রহমান (৬২) ও ইসলাম হোসেন (৫৩) আহত হন।
নাগেশ্বরী থানার ওসি আবু আককাস আহম্মদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল নাগেশ্বরী কলেজের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনার সূত্রপাত হয়।