আইএইচটি শিক্ষার্থীদের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের ইনস্টিটিউট অব টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে তিন পুলিশসহ ২৩ শিক্ষার্থী আহত হন। ১৪ জনকে আটক করা হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় তিন পুলিশসহ ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে অবরোধ করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আইএইচটির শিক্ষার্থীদের লাঠিপেটা করে।
শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১০ দফা দাবিতে আইএইচটির শিক্ষার্থীরা বেশ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন।