আইএস জঙ্গি সন্দেহে আটক ব্যক্তি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা আবদুল্লাহ আল গালিবকে (২৫) ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সাবেক সেনা কর্মকর্তার ছেলে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেন, ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গালিবকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবির উপকমিশনার (পশ্চিম) শেখ নাজমুল আলম বলেন, গালিব সদ্য নিষিদ্ধঘোষিত উগ্র জঙ্গিসংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহ-সমন্বয়ক। এর আগে তিনি হিজবুত তাহ্রীর ও জেএমবির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ‘জুনুদ আত-তাওহিদ ওয়াল খিলাফা’ নামে নতুন একটি জঙ্গিসংগঠন প্রতিষ্ঠা করে সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। ডিবি বেশ কিছু ভিডিও চিত্র পেয়েছে। সেসব ভিডিও কোন এলাকায় ধারণ করা তা খুঁজছে ডিবি।