আইএসে জড়িত সন্দেহে যুক্তরাজ্যের নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও নুসরা ফ্রন্টের সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিককে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামের ওই ব্যক্তিকে রাজধানীর কমলাপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
কথিত সামিউনকে কখন ও কীভাবে আটক করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য খুদেবার্তায় উল্লেখ করা হয়নি।
বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং হবে।