আইজি প্রিজনকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রাতে কারা মহাপরিদর্শক তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন। এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কারা মহাপরিদর্শককে হুমকির ঘটনায় তিনি রাতে সাধারণ ডায়েরি করেছেন। কারাবন্দী তিন শীর্ষ সন্ত্রাসী—কিলার আব্বাস, খোরশেদ আলম রাসু ও পিচ্চি হেলালকে কাশিমপুর কারাগার থেকে যথাক্রমে যশোর কারাগার, কুমিল্লা ও রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে কারা মহাপরিদর্শককে হুমকি দেওয়া হয়।