আইজি প্রিজনের কার্যালয়ে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) কার্যালয়ের সামনে আজ রোববার সকালে ককটেল হামলা করে পালিয়ে গেছে দুই দুর্বৃত্ত।


আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল আরোহী দুজন কার্যালয়ের সামনে দুটো ককটেল ছুড়ে উত্তর পাশের গলিপথ দিয়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল গার্ডরুমের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। আরেকটি বিস্ফোরিত হয়নি। হামলাকারীদের মাথায় হেলমেট ছিল।


সৈয়দ ইফতেখার উদ্দীন জানান, তাঁর কার্যালয়ের সামনের অংশটি সিসি ক্যামেরার আওতাধীন। কিন্তু পাঁচ-ছয় মাস ধরে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নষ্ট হওয়ায় হামলাকারীদের ছবি ধরা পড়েনি।