আইনজীবীর সঙ্গে অসংলগ্ন কথা, তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের কক্ষে ঢুকে অসংলগ্ন কথা বলার অভিযোগে এক তরুণকে আটক করেছে বাড্ডা থানার পুলিশ। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তুরিন আফরোজ।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, তুরিন আফরোজের অভিযোগের ভিত্তিতে আবদুল মান্নান নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় আনার পর মান্নানের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তুরিন আফরোজের কক্ষে ঢুকে উল্টাপাল্টা কথা বলেছিলেন মান্নান। তুরিন আফরোজ এ বিশ্ববিদ্যালয়ে পড়ান। তবে সেদিন তিনি তাঁর কক্ষে ছিলেন না, বিশ্ববিদ্যালয়েরই আরেকটি সভায় যোগ দিতে গিয়েছিলেন। কক্ষে তুরিনের একজন সহকারী ছিলেন। এরপর বিষয়টি জানতে গতকাল রোববার মান্নানকে ডেকে পাঠান তুরিন আফরোজ। তখন মান্নান একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডের জন্য তাঁকে (তুরিনকে) দায়ী করেন।