আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের মিয়াপাড়া এলাকায় গত রোববার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত রোববার রাত আটটার দিকে ৮-১০ জন ডাকাত মনজুরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন পরিচয়ে ঢোকে। পরে তারা পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে ফেলে রাখে। ডাকাতেরা বাসার আটটি কক্ষের আসবাব তছনছ করে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার পর নারী ও শিশুদের চিৎকার শুনে এলাকাবাসী ওই বাড়িতে এসে তাঁদের বাঁধন খুলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শহরের ব্যস্ততম এলাকায় সন্ধ্যার পর এমন ডাকাতির ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।