আইসক্রিম কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের জন্য মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি আইসক্রিম কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। কারখানার মালিকের বিরুদ্ধে একটি মামলাসহ প্রতিষ্ঠানটির দুই লাখ টাকা মূল্যের মালামাল ধ্বংস করা হয়।
গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত বেড়িবাঁধের ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং সিএম লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক সাইফুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। বিজ্ঞপ্তি