প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল ‘দৈনিক শিক্ষা’র সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা একটি মামলায় রাজধানীর শিক্ষা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের একটি সূত্র জানায়, প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিকুর রহমান খান দৈনিক শিক্ষার আগে নিউ এজ, ইন্ডিপেনডেন্টসহ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।