আইসিডি থেকে ১১৯টি ফটোকপিয়ার ও স্ক্যানার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি নিষিদ্ধ ১১৯টি পুরোনো স্ক্যানার ও ফটোকপিয়ার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাজধানীর কমলাপুর আইসিডিতে একটি কনটেইনার খুলে যন্ত্রগুলো জব্দ করা হয়। আইসিডির কমিশনার মাসুদুল কবীর প্রথম আলোকে বলেন, মতিঝিলের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে ৬৭টি পুরোনো তোশিবা ফটোকপি যন্ত্র ও ৫২টি স্বয়ংক্রিয় স্ক্যানার মিথ্যা তথ্য দিয়ে আমদানি করে। কাস্টমস অ্যাক্ট ও আমদানি নীতি আদেশ অনুযায়ী এসব পুরোনো যন্ত্র আমদানি করা নিষিদ্ধ।