আইসিবির দুই কর্মকর্তাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে জালিয়াতির মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁদের গ্রপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মণ্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।
এর আগে দুপুরে গ্রেপ্তার তিনজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
মামলার অন্য আসামিরা হলেন আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. সামছুল আলম আকন্দ ও শরিফুল আনাম এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ধনঞ্জয় কুমার মজুমদার।