প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার অপরাধে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল হামিদ বিশ্বাসকে গতকাল বৃহস্পতিবার বহিষ্কার করা হয়েছে। ওয়ার্ড কমিটির সভাপতি নওশের আলী মোল্যা বলেন, নিয়ম অনুযায়ী তাঁকে (আবদুল হামিদ) বহিষ্কারের জন্য ইউনিয়ন কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস বলেন, ওয়ার্ড কমিটি সুপারিশ করায় দলীয় নিয়ম অনুযায়ী আবদুল হামিদ দল থেকে বহিষ্কৃত হয়েছেন। আবদুল হামিদ বলেন, ‘বহিষ্কারের ব্যাপারে আমি কিছুই জানি না।’ অভয়নগর (যশোর) প্রতিনিধি|