আওয়ামী লীগ নেতার 'বীজ প্রতারণা'
বগুড়ার ধুনটে চলতি মৌসুমে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে রোপা আউশ ধানের বীজ কিনে প্রায় ২০০ কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকেরা দাবি করেছেন। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে দুই হাজার ১৭৫ বিঘা জমিতে রোপা আউশ ধান বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কৃষকেরা বোরো ধান কেটে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে এসব জমিতে বিআর-১৬, বিআর-২৬, ব্রিধান-২৮, ব্রিধান-৩৩ ও ব্রিধান-৪৮ জাতের ধান বপন করেন। সাধারণত ভাদ্র মাসের শেষের দিকে এই ধান কেটে কৃষকেরা ওই জমিতে আমনের চারা রোপণ করেন। কিন্তু এবার ওই কৃষকেরা উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাতেম আলীর কাছ থেকে ব্রিধান-৪৮ বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। হাতেম আলী এবার সরকারি অনুমোদনহীন (নিবন্ধন ছাড়া) ‘স্কয়ার িসড সার্ভিস’ নামে ভুয়া এক কোম্পানির ব্রিধান-৪৮ বীজ কৃষকদের কাছে বিক্রি করেন। তাঁর কাছ থেকে আড়কাটিয়া গ্রামের হায়দার আলী ও রফিকুল ইসমলাম, নান্দিয়ার পাড়া গ্রামের শফিকুল ইসলাম, জোড়শিমুল গ্রামের আসাদুল, দাসপাড়া গ্রামের অলক কুমার, লিটন কুমারসহ প্রায় ২০০ কৃষক বীজ কিনেন। পরে ওই কৃষকেরা তাঁদের প্রায় ৫০০ বিঘা জমিতে ওই বীজ বপন করেন। এসব জমি থেকে তাঁদের নয় হাজার মণ ধান পাওয়া কথা। কিন্তু এসব জমি থেকে তাঁরা এবার কোনো ধান পাননি। এতে ওই কৃষকদের প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে কৃষকেরা তাঁকে জানিয়েছেন।
আড়কাটিয়া গ্রামের হায়দার আলী বলেন, ‘হাতেমের বীজ ক্রয় করে ১০ বিঘা জমিতে রোপা আউশ বপন করেছিলাম। সময় পার হলেও ধানতে এখনো িশষ আসছে না। এ কারণে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে ভেজাল বীজ বিক্রেতার নামে অভিযোগ দিয়েছি।’
নান্দিয়ার পাড়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘আমি হাতেশৈল বীজ ক্রয় করে পাঁচ বিঘা জমিতে বপন করেছিলাম। সময়মতো ধানে িশষ না আসায় তা কেটে গরুকে খাওয়ানো হচ্ছে। আমিসহ অনেকে এই প্রতারকের বিরুদ্ধে কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’
এ ব্যাপারে হাতেম আলী বলেন, ‘বীজগুলো আমি বগুড়া থেকে ক্রয় করে প্যাকেটজাত করে ধুনট বাজারে কৃষকদের কাছে বিক্রি করেছি। বীজে যে ভেজাল ছিল তা আমার জানা ছিল না।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘কৃষদের অভিযোগ পেয়ে মাঠপর্যায় তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। ভেজাল বীজ বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটিকে অবহিত করা হয়েছে।’
বগুড়া জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির মাঠ সমন্বয়কারী গোলাম আজম জানান, হাতেম যেসব বীজ প্যাকেটজাত করে বিক্রি করেছেন, এর কোনো সরকারি অনুমতি নেই। হাতেম কৃষকদের সঙ্গে প্রতারণা করে ওই বীজ বিক্রি করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।