আওয়ামী লীগের প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক এক ইউপি সদস্য প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় তাহিরপুর সদর বাজারে এ ঘটনা ঘটে।

আহত হওয়া ব্যক্তির নাম মতিউর রহমান (৪৮)। তিনি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিউর রহমানের আত্মীয় সাইদুল ইসলাম জানান, মতিউরকে মারধরের পর ছুরিকাঘাত করা হয়। তাঁর ঘাড়ে ও গালে আঘাত লেগেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘তাহিরপুরে আমার এক সমর্থককে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। জনপ্রতিনিধিরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব ভোটের মাধ্যমে দেবেন।’

এ বিষয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী বলেছেন, ‘আমরা যখন সেখানে ছিলাম তখন কোনো ঘটনা ঘটেনি। পরে বাইরে ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছি।’