প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তাঁর লাশ রেললাইনে ফেলে রাখা হয়। গতকাল শনিবার উপজেলার হলহলিয়া রেলসেতুর অদূরে রেললাইনের ওপর থেকে গৃহবধূ রিমা খাতুনের (২০) ট্রেনে কাটা লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওড়া গ্রামের শামছের আলীর মেয়ে রিমার সঙ্গে পাশের ভদ্রকালী গ্রামের জুয়েলের বিয়ে হয়। সকালে রিমার লাশ উদ্ধারের খবর পেয়ে দেওড়া গ্রামের কয়েক শ লোক জুয়েলের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তাঁরা চলে যান। সান্তাহার রেলওয়ে থানার পরির্দশক (তদন্ত) সাঈদ ইকবাল রিমার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।