জয়পুরহাটের আক্কেলপুরে শান্তনা বেগম (২৩) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার গৃহবধূর লাশ তাঁর স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে গতকালই থানায় অভিযোগ দিয়েছেন।
ওই গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ছাইদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ছাইদুল ইসলাম গ্রামে প্রচার করেন, তাঁর স্ত্রী শান্তনা বেগম রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গ্রামবাসীর সন্দেহ হলে তাঁরা ঘটনাটি থানা-পুলিশকে জানান। পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শান্তনা বেগমের বাবা বাচ্চু সাখিদার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’